প্রতি জাতিকে তার স্বাধীনতার জন্য কিছু না কিছু মূল্য দিতে হয়েছে, কিন্তু বাঙালি জাতির মত স্বাধীনতা এতটা মূল্য দিয়ে
কেনেনি কোন জাতি! এদেশের স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়েছে এ দেশের নারীদের।
একাত্তরের ভয়াল কালো সেই সময়ে বাংলার নারীদের অনেকেই স্বজন হারিয়েছেন, হারিয়েছেন সম্ভ্রম। পাকিস্তানি হানাদার আর তাদের দোসদের
প্রতিহিংসা ও লালসার শিকার হয়েছেন প্রচুর বাঙ্গালী নারী। রুপালি পর্দায় একাত্তরের
সেই নারীদের একজনের চরিত্রে অভিনয় করতে গিয়ে বীরাঙ্গনাদের দুঃখ উপলব্ধি করতে
পেরেছেন বলিউডের নায়িকা রাইমা সেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর হাতে ধর্ষিত নারীদের
দুঃখগাথা নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র দ্য বাস্টার্ড চাইল্ড। হিন্দি ভাষায় নির্মিত
ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর।
আলোচিত এই ছবিতে ফিদা চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। তিনি বলেন ছবিটি বাংলাদেশের
স্বাধীনতাযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের নিয়ে বানানো হয়েছে, যে যুদ্ধে ধর্ষণ ব্যবহূত হয়েছিল অস্ত্র হিসেবে। টানা ২১
দিন আমরা অন্ধকারে শুটিং করেছি। দিনের আলো দেখতে পাইনি। বুঝতে পেরেছি, মুক্তিযুদ্ধের সময় নারীরা কী অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়েই
না গেছেন।
দ্য বাস্টার্ড চাইল্ড পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় দেবব্রত। ছবিতে আরও
অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, ফারুক শেখ, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋদ্ধি সেন, পবন মালহোত্রা প্রমুখ। সৌজন্যেঃ টিএনএন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন